রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেবের সঙ্গে রোম্যান্স হবে, ভাবতেও পারেননি জ্যোতির্ময়ী!

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৫:২৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রথমবার বড়পর্দায় এসেই ওপার বাংলার নায়ক দেবের বিপরীতে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন ছোটপর্দার পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। আগামীতে মুক্তি প্রতীক্ষিত ‘প্রজাপতি ২’ ছবিতে তাদের এই জুটিকে দেখা যাবে। দেবের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং পর্দায় তার রোম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই নতুন নায়িকা। জ্যোতির্ময়ী কুণ্ডু জানান, প্রথম যখন তিনি শোনেন যে তার প্রথম চলচ্চিত্রেই বিপরীতে নায়ক দেব, তখন তিনি কিছুটা অবিশ্বাস ও ভয় পেয়েছিলেন। কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিচালক অভিজিৎ সেনের সহায়তায় দৃশ্যগুলো দ্রুতই শেষ হয়ে যায়।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী হাসতে হাসতে বলেন, ‘পর্দায় এক মেয়ের বাবা হলেও দেবদার সঙ্গে রোম্যান্স করতে আমার আপত্তি নেই! তবে বাস্তবে নয়, বাস্তবে দেবদাকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি।’ তিনি তার প্রথম দিনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, “দেবকে প্রথম দেখি ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শেষ করার পর। সে সময় দেবের মুখভর্তি দাড়ি-গোঁফ ছিল এবং ওজনও কিছুটা বেশি ছিল, যা দেখে একটু ভয় লেগেছিল। কিন্তু পরে যখন তিনি ছবির লুকে আসেন, তখন ‘পাগলু’ ছবির সেই দেবদার মতো দেখতে পেয়ে স্বস্তি পাই।”

‘প্রজাপতি ২’ ছবিটির দীর্ঘ শুটিং লন্ডনে হয়েছে। এই ছবিতে প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন, যা জ্যোতির্ময়ীর প্রথম ছবির অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলেছে। জ্যোতির্ময়ী কুণ্ডু টেলিভিশন ধারাবাহিক ‘বঁধুয়া’-তে ‘পেখম’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তিনি দেবের বিপরীতে বড়পর্দায় সুযোগ পান। ছোটপর্দার শিল্পীদের বড়পর্দায় সুযোগ দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জ্যোতির্ময়ী। তিনি মনে করেন, অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রে মাধ্যমকে গুরুত্ব না দিয়ে শুধু অভিনয় দক্ষতা দেখা উচিত। তিনি নিজেও ভবিষ্যতে আবার ছোটপর্দায় কাজ করতে আগ্রহী বলে জানান। তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে হাস্যোজ্জ্বল জ্যোতির্ময়ী বলেন, ‘বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কে জড়াতে তিনি আরও ১০-১২ বছর সময় নিতে চান।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।