রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৫:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পারিবারিক সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে বলে সম্প্রতি তিনি অভিযোগ করেছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে পপি জানান, প্রায় এক বছর ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তার অভিযোগের মূল কেন্দ্রবিন্দু তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী। পপি জানান, ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর খবর শুনেও তিনি হুমকির কারণে খুলনায় যেতে পারেননি।

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।’ পপির অভিযোগ, ২০০৭ সালে তার চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি যে জমি কিনেছিলেন, বর্তমানে তার চাচাতো বোন মুক্তা এবং তারেক সেই জমি দখল করে রেখেছেন। জমি ব্যবহার করতে গেলে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া পপি আরও দাবি করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য আবেদন জানিয়েছেন। তবে অভিযুক্ত তারেক আহমেদ চৌধুরী দাবি করেন, বিষয়টি ‘ভিত্তিহীন’ এবং তিনি কাউকে কোনো হুমকি-ধমকি দেননি।

পপিকে ঘিরে পারিবারিক বিরোধ ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনাম হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে পপির বিরুদ্ধেও জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছিল। ওই সময় খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় পপির বোন ফিরোজা পারভীন তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ঘটনার পরই পপি স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন। এই বিতর্কের মধ্যে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত নতুন কোনো সিনেমায় তার অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই কম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।