রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেটি পেরির সঙ্গে ট্রুডোর প্রেম, নীরবতা ভাঙলেন প্রাক্তন স্ত্রী

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৫:০৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মার্কিন পপ গায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে বেশ আলোচনা চলছে সাম্প্রতিক সময়ে। প্রকাশ্যে ঘোরাঘুরি, কফি শপে গল্প করা এমনকি অন্তরঙ্গ মুহূর্তেও দেখা গেছে তাদের; সে থেকেই শুরু প্রেমের গুঞ্জন। পশ্চিমা বিনোদন জগতে যখন কেটি পেরি-ট্রুডোর সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই এ নিয়ে নীরবতা ভাঙলেন ট্রুডোর প্রাক্তন স্ত্রী সোফি গ্রেগোয়ার। সম্প্রতি এক পডকাস্টে সোফি জানিয়েছেন, এ বিষয়গুলো তাকে প্রভাবিত করলেও আদতে এ নিয়ে মাথা ঘামাতে চান না; বরং বিতর্ক সরিয়ে সেটা এক সুন্দর কিছু হোক- এমনটাই চান।

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সাবেক স্ত্রীর এমন উত্তর শুনে রীতিমতো সাধুবাদ জানান সেই পডকাস্টের সঞ্চালকও। সোফি বলেন, ‘আমরা সকলেই জানি, মানুষ হিসেবে হয়তো এসব আমাদের প্রভাবিত করবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটা আপনার সিদ্ধান্ত। তাই আমি কোনো শব্দের বদলে সুর শোনার চেষ্টা করি।’ জনসমক্ষে ছড়িয়ে থাকা অনেক বিষয় মানসিক উদ্বেগের কারণ হতে পারে জানিয়ে সোফি বলেন, ‘এসব নিয়ে আমি কী করব, তা আমার সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে আমি কেমন মানুষ হতে চাই, সেটাও আমার সিদ্ধান্ত।’

সোফি আরও জানান, নিজেকে হতাশ, ক্ষুব্ধ বা দুঃখী হওয়ার স্বাধীনতা দেন। তিনি মনে করেন, মানসিক স্বাস্থ্যের জন্য এসব অনুভূতি চেপে না রেখে প্রকাশ করা জরুরি। পডকাস্টে আলোচনার এক পর্যায়ে উপস্থাপক সোফিকে ভুলবশত ‘সিংগেল মম’ হিসেবে উল্লেখ করলে সোফি সঙ্গে সঙ্গেই তা সংশোধন করে দেন। সোফি বলেন, ‘আমি মোটেও সিংগেল মম নই। আমার সন্তানদের প্রতি যার গভীর ভালোবাসা এবং দায়িত্বশীলতা আছে, এমন একজন বাবার (জাস্টিন ট্রুডো) সঙ্গে আমার একটি অংশীদারত্ব রয়েছে।’ জাস্টিন ট্রুডো এবং কেটি পেরিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় গত জুলাই মাসে মন্ট্রিয়েলের একটি ডিনার ডেটে। এরপর ট্রুডো কানাডায় কেটি পেরির ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি দর্শকপূর্ণ অনুষ্ঠানেও যোগ দেন। আবার এদিকে, কেটি পেরি এই বছরের জুন মাসে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টানেন। তারা ছয় বছর ধরে বাগদত্ত অবস্থায় ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।