রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয়ের জন্য পিছিয়ে যেতে পারে রণবীরের ‘রামায়ণ’

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৫:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার হাতে রয়েছে দুটি মেগা বাজেটের সিনেমা নীতেশ তিওয়ারির মহাকাব্যিক ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বনসালীর বহু প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’। ভক্তরা অপেক্ষা করছেন এই দুটি সিনেমার জন্যই। তবে বি-টাউনের গুঞ্জন, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর জন্য দর্শকদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হতে পারে।  শিডিউল জটিলতায় সঞ্জয় লীলা বনসালীর সিনেমার কারণে পিছিয়ে যেতে পারে রণবীরের ‘রামায়ণ’। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রণবীর কাপুরের প্রাথমিক পরিকল্পনা ছিল আগে ‘রামায়ণ’-এর শুটিং শেষ করা।

এরপরই তিনি হাত দিতেন সঞ্জয় লীলা বনসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ। কিন্তু  ‘রামায়ণ’-এর প্রথম অংশের শুটিংয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। ফলে তৈরি হয়েছে নতুন জটিলতা। প্রতিবেদনে আরও বলা হয়, রণবীর কাপুর চেয়েছিলেন ‘রামায়ণ’-এর দুটি অংশের (পার্ট ১ ও ২) কাজ শেষ করেই বনসালীর সেটে ফিরবেন। কিন্তু নীতেশ তিওয়ারির প্রজেক্টে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে রণবীরের হাতে থাকা ‘রামায়ণ পার্ট-২’-এর জন্য বরাদ্দকৃত তারিখগুলো এখন অব্যবহৃত পড়ে থাকছে। 

এমতাবস্থায় অলস বসে না থেকে সেই সময়টা তিনি সঞ্জয় লীলা বনসালীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতির চাপে পড়ে ‘রামায়ণ’-এর ডেট এখন চলে যাচ্ছে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ঝুলিতে। ইন্ডাস্ট্রির ধারণা, এই শিডিউল পরিবর্তনের বড়সড় প্রভাব পড়বে সিনেমার মুক্তির তারিখে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালে ‘রামায়ণ পার্ট-২’ প্রেক্ষাগৃহে আসার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।