২৪ ঘণ্টা অনলাইন : ঢাকা প্রিমিয়ার ডিভিশন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্লাবসমূহকে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। কেননা ২৫ নভেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না। মূলত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৪৩ ক্লাব বয়কটের ঘোষণা দিয়েছিল। সেটি এখনও সমাধান হয়নি, ফলে শঙ্কা রয়ে গেছে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়া নিয়ে। তবে বয়কটের ডাক দেওয়া ক্লাব কর্মকর্তারা ২৯ নভেম্বর বিসিবির সঙ্গে বসবেন কি না সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। ঢাকা পোস্টকে এক শীর্ষ ক্রীড়া সংগঠক জানিয়েছেন, আগামীকাল নিজেদের মধ্যে একটি আলোচনা রয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবির পাঠানো আমন্ত্রণপত্রে বলা রয়েছে, বাংলাদেশ ক্রিকেটের সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের কল্যাণ সংক্রান্ত বিষয় এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ঢাকার ক্লাবসমূহের সঙ্গে গঠনমূলক আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক ও চা-চক্রের আয়োজন করেছি। এই চা-চক্রে ক্লাবগুলোর সঙ্গে যেকোনো অসামাধানকৃত বিষয় নিয়ে আলোচনা, পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে বিশ্বাস করে বিসিবি।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।