২৪ ঘণ্টা অনলাইন : বিপিএলের ১২তম আসরের নিলামের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। তবে কোন পাঁচ দল খেলবে, সেটা নিয়ে এখনো চলছে কানাঘুষা। এবারের আসরে থাকছে না খুলনা টাইগার্স। তবু শিরোনাম হলো তারা। গত আসরের কয়েকজন ক্রিকেটারের টাকা এখনো পরিশোধ করেনি দলটি। এর মধ্যে রয়েছে দুই জন বিদেশি ক্রিকেটার। দলটির হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইলিয়াম বোসিস্টো। তবে তার পাওনার ৩০ হাজার ডলার এখনো দেয়নি খুলনা দল। এছাড়া আরেক বিদেশি অ্যালেক্স রসের ১০ হাজার ডলার বকেয়া রেখেছে তারা।
এখনো পারিশ্রমিক পাননি দেশি পেসার মুশফিক হাসানও। আসরের শেষ দিকে ৪ ম্যাচ খেলেছিলেন তিনি। বল হাতে বেশ ভালো পারফর্মও করেছিলেন। যদিও একটি টাকাও মুশফিককে দেয়নি খুলনা দলটি। বেশ কয়েকবার কথা দিলেও পরিশোধ করেনি কোনো টাকাই। দলটির সাবেক প্রধান কোচ তালহা জুবায়ের বলছিলেন, ‘মুশফিকের বিষয়ে মালিক পক্ষকে একাধিকবার বলেও সুরাহা হয়নি। কোনো টাকাই তাকে দেওয়া হয়নি।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।