রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ দফা ইউক্রেন শান্তি প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই তৈরি করেছে: রুবিও

প্রকাশিত - ২৩ নভেম্বর, ২০২৫   ০৩:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইউক্রেনে চলমান সংকট নিরসনে যে ২৮ দফা পরিকল্পনা সম্প্রতি প্রকাশ পেয়েছে, সেটির খসড়া প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্রই। এমন কথাই বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, রাশিয়া ও ইউক্রেনের মতামত মিলিয়েই তৈরি হয়েছে এই প্রস্তাব। যদিও যুক্তরাষ্ট্রের কিছু সিনেটর বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, এই শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের নয়। যুক্তরাষ্ট্র এই শান্তি প্রস্তাব অন্য কোথাও থেকে পেয়েছে এবং পরে তা ইউক্রেনের কাছে পাঠিয়ে দিয়েছে। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লিখেছেন, “চলমান আলোচনার জন্য একটি শক্তিশালী কাঠামো হিসেবে প্রস্তাবটি তুলে ধরা হয়েছে। প্রস্তাবটিতে যেমন রাশিয়ার মতামত রয়েছে, একইসঙ্গে ইউক্রেনের আগের ও বর্তমান মতামতও এতে অন্তর্ভুক্ত আছে।” এর আগে শনিবার হ্যালিফ্যাক্সে এক সম্মেলনে রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস সাংবাদিকদের কাছে দাবি করেন, রুবিও তাকে এবং অন্য কয়েকজন সিনেটরকে ফোন করে জানিয়েছেন যে এটি এমন একটি প্রস্তাব, যা যুক্তরাষ্ট্র পেয়েছে এবং পরে ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে।

রাউন্ডস বলেন, “তিনি (মার্কো রুবিও) স্পষ্ট করে দিয়েছেন— আমরা কেবল একটি প্রস্তাব গ্রহণ করেছি এবং সেটিই আমাদের একজন প্রতিনিধির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। এটি আমাদের সুপারিশ নয়, আমাদের পরিকল্পনাও নয়।” এদিকে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আমরা শান্তি চাই। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমরা চেষ্টা করছি যুদ্ধ শেষ করার। যেভাবেই হোক, এটা শেষ করতেই হবে।” ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন, তাহলে “চাইলে তিনি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন”। মার্কিন এই খসড়া পরিকল্পনায় ইউক্রেনকে আরও কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে, তাদের সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে— এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।