রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৬:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে কিনে নিচ্ছে দেশটির আরেক প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি)। ব্রিটেনে ডেইলি মেইলের প্রতিদ্বন্দ্বী পত্রিকা দ্য টেলিগ্রাফ অধিগ্রহণে ৫০ কোটি পাউন্ড (৬৫০ মিলিয়ন ডলার) মূল্যের চুক্তি হয়েছে হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স ব্রিটেনের অন্যতম বৃহৎ পত্রিকা টেলিগ্রাফ কেনার চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার এক সপ্তাহ পর এই চুক্তি হয়েছে।

রেডবার্ডের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, টেলিগ্রাফের নিউজরুমের জ্যেষ্ঠ পদে থাকা ব্যক্তিদের অভ্যন্তরীণ বিরোধের কারণেই তারা নিলাম থেকে সরে এসেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এই পত্রিকার মালিকানা বিক্রির মূল্য প্রায় ৫০ কোটি পাউন্ড। দেশটির সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস বলেছে, রেডবার্ড নেতৃত্বাধীন কনসোর্টিয়াম যে অর্থ ব্যয় করেছে, তা পরিশোধের জন্যই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। চুক্তির অন্তর্ভুক্ত বিভিন্ন পক্ষ লেনদেনের শর্ত চূড়ান্ত ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের জন্য একক আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে। এই আলোচনা শিগগিরই সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছে তারা।  তবে টেলিগ্রাফ বিক্রির বিষয়ে মন্তব্যের অনুরোধে পত্রিকাটি কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। রেডবার্ড আইএমআইয়ের এক মুখপাত্র বলেছেন, ডিএমজিটি ও রেডবার্ড আইএমআই ঘোষিত চুক্তিতে পৌঁছেছে; যা শিগগিরই পররাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

সূত্র: রয়টার্স।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।