রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাড়িতে স্নিগ্ধ সাজে বুবলী, বললেন ঐতিহ্যের কথা

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৬:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন তিনি পুরোদস্তুর অভিনেত্রী। রূপালি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব।  প্রায়ই নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় এই তারকাকে। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন বুবলী, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। 

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, ছাদবাগানে বাগানবিলাস ফুলের আবহে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পরনে রয়েছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, খোলা চুল আর কপালে ছোট্ট টিপ সব মিলিয়ে স্নিগ্ধ এক অবয়বে ধরা দিয়েছেন নায়িকা। কানে দুল আর ঠোঁটের মিষ্টি হাসি তার এই সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। বাংলাদেশি মেয়েদের ঐতিহ্যের ধারক জামদানি শাড়ি নিয়ে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন বুবলী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জামদানি শাড়ি শুধু কাপড় নয়, এটা আমাদের ঐতিহ্যের গল্প।’ বুবলীর এই স্নিগ্ধ রূপ দেখে ভক্ত-অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ। মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজি আর ইতিবাচক কথায় ভাসছেন এই অভিনেত্রী। একজন ভক্ত লিখেছেন, ‘অসম্ভব সুন্দর লাগে আপনাকে শাড়িতে।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ! খুব সুন্দর লাগছে বুবলী আপুকে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।