রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা

প্রকাশিত - ২২ নভেম্বর, ২০২৫   ০৪:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়ায় একটি বেসরকারি সেইন্ট মেরি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষককে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারে ঘটেছে এ ঘটনা। নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের অধিকার আদায় সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (কান) এবং নাইজার প্রাদেশিক পুলিশ— উভয়েই বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে এ তথ্য। নাইজেরিয়ায় এর আগে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন গণঅপহরণের সর্বশেষ ঘটনা ঘটেছিল ২০২৪ সালের মার্চ মাসে। সেবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কাদুনার একটি স্কুল থেকে অপহরণ করা হয়েছিল দুই শতাধিক শিক্ষার্থীকে।

সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্রধারী দুষ্কৃতিকারীদের হামলার মাত্রা বেড়ে যাওয়ায় গত সপ্তাহে সংঘাত প্রবণ বিভিন্ন এলাকার মোট ৪৭টি স্কুল ও কলেজ বন্ধ করেছে নাইজেরিয়ার সরকার। সরকার এই পদক্ষেপ নেওয়ার এক সপ্তাহ পেরোনোর আগেই এ অপহরণের ঘটনা ঘটল। এর আগে চলতি সপ্তাহেই নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেব্বির একটি মেয়ে স্কুলে হামলা চালিয়ে ২৫ জন নারী শিক্ষার্থীকে অপহরণ করেছিল অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় তারা সেই স্কুলের উপ অধ্যক্ষকে গুলি করে হত্যা করে। নাইজারের প্রাদেশিক সরকার অপহরণের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। নাইজার পুলিশ জানিয়েছে, অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

নাইজেরিয়ায় বর্তমানে বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ ও সহিংসতায় ভোগা দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির বিভিন্ন প্রদেশে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীগোষ্ঠীর উদ্ভব ঘটেছে, যাদের পেশা হলো ডাকাতি, লুটপাট, অপহরণ, নারী ও শিশুপাচার, হত্যাসহ প্রায় সবধরনের অপরাধ। দেশটির মোট জনসংখ্যার ৫৩ দশকিক ৫ শতাংশ মুসলিম এবং ৪৫ দশমিক ৯ শতাংশ খৃস্টান। যেসব সশস্ত্র গোষ্ঠী দেশটিতে রয়েছে, সেগুলোর মধ্যে কয়েকটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আলকায়দা এবং ইসলামিক স্টেট প্রভাবিত। এই গোষ্ঠীগুলো প্রায় নিয়মিত খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, ব্যবসাকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে ‘বিশেষভাবে উদ্বেগপূর্ণ দেশ’র তকমা দিয়েছেন।

সূত্র : সিএনএন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।