রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টাল ব্যালটে ভোট দিতে সাড়ে ৩ হাজার নিবন্ধন

প্রকাশিত - ২১ নভেম্বর, ২০২৫   ১২:৪৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রায় সাড়ে তিন হাজার ভোটার নিবন্ধন করেছেন।বুধবার (১৯ নভেম্বর) এ কার্যক্রম শুরু হয়। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ায় ১৭৪৫, জাপানে ৬৯০, চীনে ৩৬৮, দক্ষিণ আফ্রিকায় ৩৬৩, লিবিয়ায় ৬১, মিশরে ৫২, উগান্ডায় ১৯, মোজাম্বিক ১৫, মরিশায়ে ১৪, নাইজেরিয়ায় ১১, লাইবেরিয়ায় ১১, বোতসোয়ানায় ৯, রিপাবলিক অব কঙ্গোয় ৬, তানজানিয়ায় ৫, কেনিয়ায় ৪ ও মরক্কো থেকে চারজন নিবন্ধন করেছেন।
পোস্টাল ব্যালটে এবার প্রবাসীরা ছাড়াও কয়েদি এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।