রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে’

প্রকাশিত - ২০ নভেম্বর, ২০২৫   ০৫:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয় বর্মার বিচ্ছেদের গুঞ্জন এখন পুরনো। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, তামান্নার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন বিজয়। বিচ্ছেদ নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন, সরে গিয়েছেন নীরবে। তবে বলিপাড়ার বাতাসে এখন নতুন প্রেমেরগুঞ্জন রটেছে, ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের প্রেমে মজেছেন অভিনেতা। এবার সেই গুঞ্জনের আগুনের ঘি ঢাললেন বিজয় নিজেই। ফাতিমার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে তার। পর্দার প্রেম কি তবে বাস্তবেও গড়াচ্ছে? স্পষ্ট করে কিছু না বললেও সহ-অভিনেত্রীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বিজয়। খুব শিগগিরই ‘গুস্তাক ইশখ’ ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে বিজয় ও ফাতিমাকে। 

এই ছবির সেটেই নাকি একে অপরের কাছে এসেছেন তারা। ফাতিমার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিজয় বলেন, ‘সে একজন দুর্দান্ত অভিনেত্রী। মানুষ হিসেবেও খাঁটি এবং ভীষণ রসিক। সে নিজের ১০০ শতাংশ দিয়ে অভিনয়টা করে।’ তবে ভক্তদের নজর কেড়েছে বিজয়ের বিশেষ একটি উক্তি। ফাতিমার সঙ্গে নিজের রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা অকপটে স্বীকার করেন, ‘তার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে।’ বিজয় আরও জানান, ফাতিমার সঙ্গে তার বেশ কিছু বিষয়ে অদ্ভুত মিল রয়েছে। দুজনেই নাকি সমপরিমাণ রসিক। বিজয়ের কথায়, ‘আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি অন্য মাত্রার। ছবিটি পুরনো দিনের প্রেমের গল্প বলে, যা দর্শকদের মুগ্ধ করবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।