রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের সেই ‘ভাই’ এখন কোথায়

প্রকাশিত - ২০ নভেম্বর, ২০২৫   ০৫:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড মানেই নক্ষত্রের মেলা। এখানে কেউ কেউ আসেন, জয় করেন এবং যুগের পর যুগ রাজত্ব করেন। আবার কেউ কেউ ধুমকেতুর মতো জ্বলে উঠেই হারিয়ে যান বিস্মৃতির অতলে। এমনই এক অভিনেতা জায়েদ খান। একটা সময় শাহরুখ খানের অনস্ক্রিন ভাই ‘লাকি’ হিসেবে যিনি দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিলেন, আজ তিনি বলিউড থেকে যোজন যোজন দূরে। ২০০৪ সালে ফারাহ খান পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হুঁ না’। ছবিতে শাহরুখ খানের ছোট ভাই ‘লক্ষ্মণ প্রসাদ শর্মা’ বা ‘লাকি’র চরিত্রে অভিনয় করেছিলেন জায়েদ খান। কিন্তু হঠাৎ কেন গ্ল্যামার জগত থেকে নিজেকে গুটিয়ে নিলেন এই তারকা? বলিউডের প্রখ্যাত অভিনেতা সঞ্জয় খান ও জারিন খানের পুত্র জায়েদ খানের অভিষেক হয়েছিল ২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ সিনেমার মাধ্যমে। 

প্রথম ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, পরের বছরই শাহরুখের সঙ্গে অভিনয়ের সুযোগ তার ভাগ্য বদলে দেয়। ‘ম্যায় হুঁ না’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি ও তারকাখ্যাতি। তবে সাফল্যের এই গ্রাফ বেশিদিন ধরে রাখতে পারেননি জায়েদ। ২০০৫ সালে তার অভিনীত ‘শাদি নম্বর ওয়ান’, ‘ওয়াদা’-র মতো একাধিক সিনেমা মুক্তি পায়। তবে দুর্ভাগ্যবশত, একের পর এক ছবি বক্স অফিসে ব্যর্থ হতে থাকে। ক্রমাগত ব্যবসায়িক ব্যর্থতার জেরে একসময় তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেন। এরপর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। বর্তমানে সিনেমার সেটে না থাকলেও বলিউডের বিভিন্ন পার্টি বা ইভেন্টে মাঝেমধ্যে তার দেখা মেলে। পারিবারিক সূত্রে জায়েদ খান বলিউডের আরেক সুপারস্টার হৃতিক রোশানের সঙ্গে সম্পর্কিত। তিনি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের আপন ভাই। সিনেমা থেকে দূরে থাকলেও পারিবারিক বন্ধনে তিনি বেশ সক্রিয়। সম্প্রতি মাকে হারিয়েছেন এই অভিনেতা। মা জারিন খানের শেষ ইচ্ছা অনুযায়ী হিন্দু রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করেন জায়েদ। জীবনের এই কঠিন মুহূর্তে হৃতিক রোশন ও তার পরিবারকে জায়েদ খানের পাশে ঢাল হয়ে দাঁড়াতে দেখা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।