২৪ ঘণ্টা অনলাইন : শ্রীলঙ্কাকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এই সিরিজের শেষ ম্যাচে আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেছিলেন বাবর। এমন আচরণের কারণে শাস্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বাবরকে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আর্থিক জরিমানার পাশাপাশি বাবরের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এবারই প্রথম কোনো ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বাবর।
আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই অনুচ্ছেদ আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের যন্ত্রপাতি বা স্থাপনা নষ্ট করার মতো আচরণের সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। তখন ৩৪ রান নিয়ে ব্যাটিং করছিলেন বাবর। শ্রীলঙ্কার স্পিনার জেফরি ভান্ডারসের বলে বোল্ড হয়ে যান বাবর। আর তাতেই মেজাজ হারান তিনি। ব্যাট দিয়ে আঘাত করেন স্টাম্পে।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।