২৪ ঘণ্টা অনলাইন : আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বছর। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি চলবে এই প্রতিযোগিতা। বাংলাদেশও খেলবে সেখানে, তাদের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে। অন্য দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র ও ভারত ম্যাচ দিয়ে শুরু হবে এই বিশ্বকাপ। ১৬ দলের প্রতিযোগিতায় চারটি গ্রুপে ৪টি করে দল থাকছে। ২৩ দিনে হবে ৪১ ম্যাচ। প্রথম দিনে জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং অভিষিক্ত দল তাঞ্জানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। ২০২০ সালে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার আসরে খেলা জাপানও ফিরছে এই বিশ্বকাপে। আগামী ১৭ জানুয়ারি বুলাওয়েতে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। তিন দিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে ২৩ জানুয়ারি।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।