রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসে নৈশভোজে রোনালদোর প্রশংসা করে যা বললেন ট্রাম্প

প্রকাশিত - ১৯ নভেম্বর, ২০২৫   ০৫:৩৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত জমকালো নৈশভোজে উপস্থিত ছিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে নিয়ে বিশেষ প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৈশভোজের শুরুতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প জানান, তার ছোট ছেলে ব্যারন রোনালদোর বড় ভক্ত। রোনালদোর সঙ্গে দেখা হওয়ায় ব্যারন এখন বাবাকে আরও ‘সম্মান’ করছে বলেও রসিকতা করেন মার্কিন প্রেসিডেন্ট। ডিনারে রোনালদোর সঙ্গে ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। অনুষ্ঠানের একপর্যায়ে টেসলা ও এক্স–এর কর্তা ইলন মাস্কের সঙ্গে সেলফিও তুলেছেন তারা। প্রযুক্তি, ব্যবসা ও ক্রীড়াজগতের বহু তারকার উপস্থিতিতে হোয়াইট হাউসের সেই রাতটা হয়ে ওঠে দৃষ্টি–নন্দন।

নৈশভোজে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, বিশ্বের অনেক ধনী ব্যবসায়ী ও টেক জগতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে হোয়াইট হাউস এ আয়োজন করেছে বলে জানানো হয়। ২০১৬ সালের পর এটাই রোনালদোর প্রথম প্রকাশ্য সফর যুক্তরাষ্ট্রের মাটিতে। সৌদি প্রো লিগের দল আল–নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদোকে দেশটির কূটনৈতিক ও ক্রীড়া–বিনিয়োগের ‘দূত’ হিসেবে দেখা হয়। তাই সৌদি প্রতিনিধিদলের অংশ হিসেবেই তার আমন্ত্রণ। নৈশভোজে দেওয়া বক্তৃতায় রোনালদোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমার ছেলে রোনালদোর ভক্ত। ওর সঙ্গে দেখা হওয়ায় মনে হচ্ছে ব্যারন এখন আমাকে একটু বেশি সম্মান করে! আপনাদের এখানে পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছি।’সম্প্রতি রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষরসহ একটি জার্সি পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল, “শান্তির পথে খেলছি।” ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলাপের ইচ্ছাও প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।