রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের তৈরি যুদ্ধবিমান ‘কান’-কে আরও উন্নত করছে তুরস্ক

প্রকাশিত - ১৯ নভেম্বর, ২০২৫   ০৪:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত কাল তুরস্কের পার্লামেন্টে প্রশ্নোত্তরপর্বে ইয়াসের গুলের জানিয়েছেন, কান-এর ইঞ্জিন আরও শক্তিশালী এবং আধুনিক করার কাজ চলছে। বিমানটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান জন্য আরও শক্তিশালী ইঞ্জিন তৈরির কাজ শুরু হয়েছে। তুরস্কের যুদ্ধবিমান কান ‘টিএফএক্স’ নামেও পরিচিত। ২০১৫ সালের ডিসেম্বরে নিজস্ব প্রযুক্তি ও উদ্যোগে আধুনিক যুদ্ধবিমান তৈরির ঘোষণা দেয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরের বছর ২০১১ সালে রাষ্ট্রায়ত্ত কোম্পানি টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

প্রস্তাবিত কান বা টিএফএক্স পঞ্চম প্রযুক্তির অত্যাধুনিক যুদ্ধবিমান। সেই হিসেবে এর গতিবেগও হবে অকল্পনীয়। মার্কিন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি লকহেড মার্টিনের তৈরি এফ-২২ র‌্যাপ্টরকে একটি সাধারণ মানের পঞ্চম প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়। এই বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৭৭ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। পঞ্চম প্রজন্মের অধিকাংশ যুদ্ধবিমান নিঃশব্দে উড়তে পারে। এই সক্ষমতাকে বলা হয় ‘স্টেলথ’।কান বা টিএফএক্স ইতোমধ্যেই ‘জাতীয় যুদ্ধবিমান’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন করে কান পরে মে মাসে হয় দ্বিতীয় দফা পরীক্ষামূলক উড্ডয়ন।টিএফএক্সকে বলা হয় তুরস্কের বিমান বাহিনীর গর্ব। কারণ এই বিমানের সবকিছু তুরস্কে তৈরি হয়েছে। আগামী ২০২৮ সালে টিএফএক্সকে পুরোপুরি অপারেশনাল কাজে ব্যবহার করা যাবে বলে আশা করছে তুরস্কের সরকার।

সূত্র : আনাদোলু এজেন্সি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।