২৪ ঘণ্টা অনলাইন : ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'অবশ্যই কোনো ছাড় থাকবে না। আমার মনে হয় না তার কোনো ছাড়ের প্রয়োজন আছে। সে এত ভালো একজন খেলোয়াড়। হ্যাঁ, এটা তার জন্য একটি অসাধারণ অর্জন।' 'আমার মনে হয় সে-ই প্রথম বাংলাদেশি খেলোয়াড় যে ১০০টি টেস্ট খেলছে, যা একটি অবিশ্বাস্য অর্জন এবং এমন কিছু যার জন্য তার গর্বিত হওয়া উচিত, এবং আমি নিশ্চিত সে গর্বিত। কিন্তু না, আমাদের পক্ষ থেকে কোনো ছাড় থাকবে না।'
আয়ারল্যান্ডের খেলা ১১ টেস্টের মধ্যে আটটি টেস্টেই খেলেছেন টেক্টর। ২৫ বছর বয়সী এই ব্যাটারের শঙ্কা, তার বিদায়বেলায় আয়ারল্যান্ড দলগতভাবেও ১০০টি টেস্ট খেলতে পারবে কি না। এ নিয়ে টেক্টর বলেন, 'আমি মনে করি যখনই কোনো খেলোয়াড় তার দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলে, তা খুবই অনুপ্রেরণাদায়ক। আমার মনে হয়, আমি যখন খেলা শেষ করব, ততদিনে হয়তো আয়ারল্যান্ড দলগতভাবেও ১০০টি টেস্ট খেলবে না।' 'মুশফিক যে ২০ বছরের ক্যারিয়ারে এটা করেছে তা অসাধারণ এবং একটি অবিশ্বাস্য অর্জন। এমন একজন খেলোয়াড়ের কাছ থেকে এটা অসাধারণ, যে দুই দশক ধরে এত ভালো খেলে আসছে।'
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।