রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আল আকসা মসজিদের খতিবের বিচার শুরু করছে ইসরায়েল

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৫   ০৫:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : উত্তেজনা-উসকানি ছড়ানোর অভিযোগে ইসলাম ধর্মাবলম্বীদের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা’র খতিব শেখ একরিমা সাব্বিরের (৮৬) বিচার শুরু করছে ইসরায়েল। শিগগিরই জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার শুরু হবে। শেখ একরিমা সাব্বিরের আইনজীবীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। আইনজীবীরা জানিয়েছেন, “২০২৪ সালের আগস্ট মাসে শেখ একরিমা সাব্বিরের বিরুদ্ধে ধর্মীয় উসকানি ছাড়ানোর অভিযোগ নিবন্ধন করেছিল জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি প্রসিকিউটরের টিম। আদালত সেই অভিযোগ সম্প্রতি আমলে নিয়েছেন। বর্তমানে তার অভিযোগ সংক্রান্ত বিবরণের পর্যালোচনা চলছে। এই পর্ব শেষে হলেই বিচারকাজ শুরু হবে।”

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে গিয়ে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে নিহত হন ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ও শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। হানিয়া নিহত হওয়ার পর প্রথম জুমার নামাজের খুৎবায় তার মৃত্যুতে সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছিলেন শেখ একরিমা সাব্বির। হানিয়ার প্রতি সহানুভূতি প্রদর্শনের অভিযোগে শেখ একরিমা সাব্বিরকে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরয়েল। ৮৬ বছর বয়সী এই খতিবের আইনজীবীরা জানিয়েছেন, শেখ একরিমাকে ইসরায়েল গ্রেপ্তার করেনি, তবে তাকে আল-আকসায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।হানিয়া ছাড়াও বিভিন্ন সময়ে মসজিদে খুৎবা প্রদানের সময় ইসরায়েলের রাজনীতিবিদ ও সরকারী কর্মকর্তাদের সমালোচনা করার অভিযোগ করেছে শেখ একরিমার বিরুদ্ধে। আ-আকসা মসজিদের অবস্থান পূর্ব জেরুজালেমে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় এখনও জেরুজালেমকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।