রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনের মধ্যে ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৫   ০৪:৪৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : শহর যেন নিজের রঙ হারিয়ে রাজনৈতিক প্রচারণা, ব্যবসায়িক বিজ্ঞাপন আর ব্যক্তিগত প্রচারনার স্তূপে ঢাকা পড়ে গেছে। শহরের আকাশ দিনে দিনে ছেয়ে গেছে রঙিন কাপড়, প্লাস্টিক আর কাগজের ভিড়ে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—যেখানে তাকানো যায়, সেখানেই দুলছে ব্যানার, ফেস্টুন ও নানা রঙের পোস্টার। রাজধানী এক বিশাল প্রচারণা-প্রদর্শনীতে ঢেকে শহরের নিজস্ব সৌন্দর্যের হারানোর মধ্যে দিয়ে ঢাকা যেন ঢাকা পড়েছে। এই অবস্থার উত্তরণে আগামী ৭ দিনের মধ্যে সৌন্দর্য নষ্ট করে সাঁটানো ব্যানার ফেস্টুন অপসারণের কড়া বার্তা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। 

আজ (মঙ্গলবার) ১৮ নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি, ভবনের ছাদে, দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ইত্যাদি স্থাপন করেছেন তাদের নিজ দায়িত্বে বর্ণিত ফলক, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিপ্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।