রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৬ ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ১১:২৪ পিএম
webnews24

২৪ঘন্টা   অনলাইন : ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না রাখার অপরাধে ছয় ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদরপুর বাজার মেইন রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এ শাস্তি দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. রোকনুজ্জামান ও সদরপুর থানা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরপুর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসব দোকানগুলোতে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি করা হচ্ছে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মেসার্স খান ফার্মসিকে ৩ হাজার, আয়শা মেডিকেল হলকে ৩ হাজার, মেসার্স মা ফার্মেসিকে ৩ হাজার, চৌধুরী মেডিকেল হলকে ৫ হাজার, সর্ত্য ফার্মেসিকে ৩ হাজার, জয় মা ফার্মসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ানস স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার দায়ে ফার্মেসিগুলোতে ওষুধ ও কসমেটিকস আইনে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।