রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন সম্মাননায় অস্কার জিতলেন টম ক্রুজ

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৮:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : হলিউডের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় তারকা টম ক্রুজ। প্রায় তিন দশক ধরে যিনি 'মিশন: ইম্পসিবল' ফ্র্যাঞ্চাইজিতে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন, সেই 'লাস্ট গ্রেট মুভি স্টার'-এর ঝুলিতে অবশেষে যুক্ত হলো তার প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।  চারবার অস্কারের জন্য মনোনীত হয়েও প্রতিযোগিতামূলক ট্রফি অধরা ছিল তার কাছে। তবে এবার সেই আক্ষেপ ঘুচলো। ৬৩ বছর বয়সী এই তারকা সম্প্রতি গভর্নর’স অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা ট্রফি গ্রহণ করেছেন।

এটিকে সম্মানসূচক ‘গোল্ডেন বাল্ডি’ (অস্কার ট্রফির একটি অনানুষ্ঠানিক নাম) হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু  তার হাতে এই পুরস্কার তুলে দেন। টম ক্রুজের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় ইনারিতু বলেন, ‘এটি হয়তো তার প্রথম অস্কার, কিন্তু আমি যা দেখেছি ও অনুভব করেছি, এটি শেষ হবে না।’ দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক অস্কার অধরা থাকলেও, একাধিকবার মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা। তিনি অভিনেতা হিসেবে তিনবার মনোনীত হন- ১৯৮৯ সালের ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’, ১৯৯৬ সালের ‘জেরি ম্যাগুয়্যার’ এবং ১৯৯৯ সালের ‘ম্যাগনোলিয়া’ চলচ্চিত্রের জন্য।  সবশেষ, ২০২২ সালের ব্লকবাস্টার হিট ‘টপ গান: ম্যাভেরিক’-এর প্রযোজক হিসেবেও তিনি মনোনয়ন পেয়েছিলেন। এবার সম্মানসূচক ট্রফি জয়ের মাধ্যমে তিনি হলিউডের সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কারের অধিকারী হলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।