রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাচ আমাকে যে পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি’

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৮:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কখনও বিবাহবিচ্ছেদ নিয়ে, কখনও আবার বয়স নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় বলিউড  অভিনেত্রী মালাইকা অরোরাকে। সম্প্রতি তার বিরুদ্ধে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগও উঠেছে। নেটপাড়ার একটা বড় অংশের দাবি, বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন ভঙ্গিতে কীভাবে নাচলেন তিনি?  এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা। তিনি বলেন, ‘আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিইনা। যারা ট্রল করার, তারা করবেন। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে নিজে ও নিজের পরিবারকে দূরে রাখি।’

যারা অভিনেত্রীর নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের উদ্দেশে মালাইকা বলেন, ‘আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।’ মালাইকা যখনই পর্দায় ‘আইটেম’ গানে নাচ করেছেন, সেটা প্রশংসিত হয়েছে। সে ‘ছইয়া ছইয়া’ হোক, বা ‘মুন্নি’ অথবা ‘অনারকলি ডিস্কো চলি’। সম্প্রতি হানি সিংহের মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিওর একটি ঝলক প্রকাশ্যে আসতেই মালাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছে নেটাগরিক। ভিডিওতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হানি। পাশে নাচছেন মালাইকা। কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন, কখনও আবার জিভ বার করে নাচছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।