রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবের বিষয়ে নীরবতা ভাঙলেন আফতাব

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৮:২৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি। জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'মাস্তি'-এর চতুর্থ কিস্তি 'মাস্তি ৪'-এর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার প্রত্যাবর্তনের আগেই গত কয়েক বছর ধরে তাকে ঘিরে চলতে থাকা নানা বিতর্ক ও চর্চায় মুখ খুলেছেন এই তারকা। বিশেষ করে বহু বছর আগে মাদক কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং সেটে তার আচরণের প্রশ্ন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আফতাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে আফতাব এই অভিযোগগুলো নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, এই বিষয়গুলোকে তিনি কখনও তেমন গুরুত্ব দেননি। 

আফতাব শিবদাসানি বলেন, ‘আমার সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব এটি। আমি জীবনের প্রথম দিকে একটি জিনিসই শিখেছি সত্যি সবসময় নীরব থাকে। আর সত্যিকে কখনও জোর করে প্রমাণ করারও প্রয়োজন হয় না। এই বিষয়টিকে মাথায় রেখেই আমি কোনো কিছু ন্যায্য, অন্যায্য প্রমাণ করব না।’ নিজের জীবনের সত্য সম্পর্কে নিশ্চিত অভিনেতা আরও বলেন, ‘আমি জানি সত্যিটা কী। যারা আমার জীবনে গুরুত্বপূর্ণ, তারা জানে আমার জীবনের সত্যিটা কী। তবে যারা মনে করেছেন আমার ব্যাপারে খারাপটাই বিশ্বাস করবেন, তারা আমি চাই বা না চাই, এটায় বিশ্বাস করবেই। এমনকি যদি আমি ছাদ থেকে চিৎকার করেও বলি, ভাই আমি এটা করিনি তবু বিশ্বাস করবে না।’ তার কথায়, ‘প্রথমত, এই ইন্ডাস্ট্রি খুবই নির্মম। দ্বিতীয়ত, আমার অনেক শত্রু ছিল। অনেকেই আমার সম্পর্কে খারাপ কথা বলত। কিছু মানুষ আমাকে যেমন পছন্দ করে না, কেউ কেউ আবার আমায় ঘৃণাও করে না। কারণ তারা আমায় পুরোপুরি চেনে না।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।