রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরে ক্যানসার, অথচ জানতেন না অভিনেত্রী

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৮:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। দীর্ঘদিন ধরেই স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। ২০২২ সাল থেকেই এই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। ক্যানসার ধরা পড়ার পর থেকে প্রতি বছরই নিয়মিত তিনি চেকআপের জন্য যেতেন। তবে আগে থেকে কোনো লক্ষণ ছিল না শরীরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মহিমা বলেন, ‘কোনো লক্ষণ ছিল না শরীরে। আমি যে স্তন ক্যান্সারে আক্রান্ত সে কথা ভাবতেও পারিনি। চেকআপও করিনি কখনও। শুধুই বার্ষিক চেকআপের জন্য যেতাম। কোনো ধারণাই ছিল না যে আমার স্তন ক্যানসার হতে পারে। ক্যানসার এমন একটি রোগ, যা কেউ ধরতেই পারবে না। এটা শুধু স্ক্রিনিংয়ের মাধ্যমেই ধরা পড়তে পারে। তাই আপনি যদি প্রতি বছরই চেকআপ করাতে থাকেন, তা হলে প্রাথমিক চিকিৎসা করা সম্ভব।’

মহিমা চৌধুরী জানান, ২০২২ সাল থেকেই তিনি তার ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন। প্রতি বছরই তিনি নিয়মিত চেকআপের জন্য মুম্বাই যান। তিনি বলেন, ‘শরীরে কোনো লক্ষণ ছিল না। আমি যে স্তন ক্যানসারে আক্রান্ত, তা ভাবতেও পারিনি। ক্যান্সার এমন একটি রোগ, যা শুধু স্ক্রিনিংয়ের মাধ্যমেই ধরা পড়তে পারে। তাই আপনি যদি প্রতি বছরই চেকআপ করান, তবে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করা সম্ভব।’ ক্যান্সার ধরা পড়ার পর থেকেই ভারতে চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন মহিমা। তিনি বলেন, ‘তিন-চার বছর আগে রোগ নির্ণয়ের পর থেকেই আমি ভারতে ক্যানসার চিকিৎসায় বিরাট পরিবর্তন দেখেছি। অনেক জেনেরিক ওষুধ এখন বেশ সস্তা। ওষুধ কোম্পানিগুলো থেকেও ভালো সাহায্য পাওয়া যাচ্ছে। ক্যানসার সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।’ মহিমা চৌধুরী তার চলচ্চিত্র জীবন শুরু করেন শাহরুখ খানের বিপরীতে ‘পারদেশ’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘দাগ : দ্য ফায়ার’, ‘ধাড়কান’ এবং ‘লজ্জা’র মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর ‘দ্য সিগনেচার’ সিনেমা দিয়ে তিনি আবার পর্দায় ফিরেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।