রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো দিল্লি বিস্ফোরণকে ‘আত্মঘাতী বোমাহামলা’ বলল ভারত

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৬:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : গত ১০ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণকে ‘আত্মঘাতী গাড়িবোমা হামলা’ হিসেবে উল্লেখ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই প্রথমবার এ ঘটনাকে ‘আত্মঘাতী হামলা’ তকমা দিলো ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন কোনো তদন্ত সংস্থা। হামলার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল রোববার দিল্লি থেকে আমির রাশিদ আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রদান করা এক বিবৃতিতে এ ঘটনাকে ‘আত্মঘাতী গাড়িবোমা হামলা’ হিসেবে ঘোষণা দিয়েছে এনআইএ।

গত ১০ নভেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই গাড়ির চালক উমর নবী ১৩ জন এবং আহত হন কমপক্ষে ৩০ জন। প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণকাণ্ডে ব্যবহার করা হয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বোমা এবং এটি ফিট করা হয়েছিল হুন্দাই আই ২০ সিরিজের সেই গাড়িতে।

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের কাশ্মিরের পুলওয়ামা জেলার বাসিন্দা উমর নবী হরিয়ানার ফরিদাবাদ শহরের আল ফালাহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক ছিলেন। পুলওয়ামায় তার বসতবাড়িটি গুঁড়িয়ে দিয়েছে জম্মু-কাশ্মির পুলিশ, তার দুই ভাই এবং মা’-কে আটকও করা হয়েছে। এনআইএ-এর বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার আমির রাশিদ আলীর বাড়ি পুলওয়ামা জেলার সামবুরা জেলায়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, গত ১০ নভেম্বরের বিস্ফোরণ ছিল একটি পরিকল্পিত আত্মঘাতী হামলা এবং সে এই হামলার অন্যতম পরিকল্পনাকারী। বিস্ফোরণে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটির মালিক ছিল আমির। গাড়িটি তার নামেই নিবন্ধিত ছিলো।”

বিবৃতিতে বলা হয়, আমিরের দায়িত্ব ছিল হামলার আগ পর্যন্ত উমরের সঙ্গে থাকা এবং তাকে সহযোগিতা করা। গাড়িটি কেনা থেকে শুরু করে সেটিতে বোমা ফিট করা পর্যন্ত প্রতিটি কাজে অংশ ‍নিয়েছেন আমির। এমনকি যে সন্ধ্যায় হামলা ঘটে, সেই সন্ধ্যায়ও উমরের সঙ্গে গাড়িতে ছিলেন আমির। বিস্ফোরণের কিছু সময় আগে গাড়ি থেকে নেমে যান তিনি। এ ঘটনায় আরও অভিযুক্ত থাকতে পারে বলে ধারণা করছে এনআইএ। বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলে ধারণা করছে এনআইএ। তাছাড়া হামলাকারীরা কোথা থেকে অর্থ পেলো এবং বিদেশের সঙ্গে তাদের কোনো যোগাযোগ আছে কি না তা ও খতিয়ে দেখা প্রয়োজন। এনআইএ-এর বিভিন্ন টিম বিভিন্ন স্তরে তাদের মতো অনুসন্ধান ও তদন্ত চালিয়ে যাচ্ছে।”

সূত্র : হিন্দুস্তান টাইমস

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।