রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মশলাসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৫:৫৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের বেশ কয়েকটি মশলা, চা, আম এবং আম থেকে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য, কাজু ও বিভিন্ন বাদামের ওপর থেকে শুল্প প্রত্যাহার করেছেন ট্রাম্প। গতকাল এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন তিনি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্রের বরাতে জানা গেছে— গোলমরিচ, লবঙ্গ, জিরা, এলাচ, হলুদ এবং আদা অব্যাহতি পেয়েছে শুল্ক থেকে। এছাড়া আসাম চা, দার্জিলিঙ চা-সহ ভারতের সব ধরনের চা ও আছে এ তালিকায়। তবে বাসমতি চাল, চিংড়ি এবং সামুদ্রিক মাছের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়নি। এছাড়া রত্ন, অলঙ্কার, তৈরি পোশাকসহ অন্যান্য পণ্যের ওপরও শুল্ক বলবৎ আছে।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের প্রায় আড়াই মাসের মাথায় ২ এপ্রিল গত ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর বর্ধিত রপ্তানি শুল্ক আরোপ করেন ট্রাম্প। ভারতের ওপর সে সময় ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। পরে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয়ের অভিযোগে গত ৫ আগস্টে দেশটির ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ধার্যকৃত শুল্কের পরিমাণ পৌঁছায় ৫০ শতাংশে। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপস্থিতি কমে যায়। ফলে খাদ্য ও কৃষিজসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এই অবস্থায় দেশজুড়ে সমালোচনা শুরু হলে গত ১৪ নভেম্বর ২০০টি খাদ্যপণ্যকে শুল্ক থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, যে ২০০ খাদ্যপণ্যকে শুল্ক থেকে অভ্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলোর মধ্যেই পড়েছে ভারতীয় এই খাদ্যপণ্যগুলো।

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।