রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে পুকুর সেচে উদ্ধার হলো বিদেশি পিস্তল

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৫:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : চট্টগ্রামের রাউজান উপজেলায় পৃথক অভিযানে অস্ত্র–গুলিসহ দুজন ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রাউজান থানা পুলিশ। অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি একটি বিদেশি পিস্তল পুকুর সেচ দিয়ে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়,  রোববার দক্ষিণ রাঙ্গুনিয়ার মৌলভীখীল এলাকায় চেকপোস্ট স্থাপন করে হুমায়ুন উদ্দিন আকাশ ওরফে লেদাইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাউজানের মকবুল আহমেদ সওদাগরের বাড়ির পাশের ঝোপ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

এর পরদিন ১৭ নভেম্বর ভোরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় হত্যা, ডাকাতি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং অস্ত্রধারী সন্ত্রাসী শাহ আলমকে গ্রেপ্তারের করতে গেলে তিনি হাতে থাকা একটি বিদেশি পিস্তল পাশের পুকুরে নিক্ষেপ করে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করার পর ঘর তল্লাশি করে চারটি দেশীয় এলজি, কার্তুজ ও গুলির খোসা পাওয়া যায়। পরে ডিবি ও রাউজান থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় পুকুরটি সেচ দেয়। সেচ শেষে পুকুরের পাড় থেকে উদ্ধার করা হয় শাহ আলমের ফেলে দেওয়া বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি।  চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গ্রেপ্তার আসামি শাহ আলমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ মোট ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত ৯ নভেম্বর রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটে আইয়ুব আলী সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওইদিন রাতেও অন্যান্য আগ্নেয়াস্ত্রের পাশাপাশি পুকুর সেচ দিয়ে থানা থেকে লুটের একটি চাইনিজ রাইফেল জব্দ করা হয়েছিল।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।