রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়কে ঘিরে আতঙ্ক দেখতে পাচ্ছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০৫:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জুলাই গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।  উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না। সড়কে মানুষ আতঙ্কে আছে, জানতে চাইলে তিনি বলেন, আপনি-আমি দুজনেই ভেতরে ছিলাম, সড়ক তো আমরা দেখিইনি। আর সড়কেও কোনো আতঙ্কা নেই। আমি তো সড়ক দিয়েই এসেছি।

ছোট-খাট দুয়েকটা ঘটনা ঘটেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি গতকাল বরিশাল থেকে এসেছি। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ একটু বেশি ডিফিকাল্ট জায়গা। তাদের বিষয় নিয়ে আমার গতকাল কথা হয়েছে। এসব এলাকায় বড় ধরনের কিছু নেই। আজকাল ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে ফেলে দেয়। পরে এই কাটাগাছ সরাতে একটু সময় লাগে। দেখামাত্রই গুলির নির্দেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখামাত্রই গুলি না। এখানে হলো কী, এটা সেলফ ডিফেন্সের জন্য, আপনারা হাতিয়ারের পারমিশন নেন না। ওটা তো শিকারের জন্য নেননি। গিয়েও যদি শিকার করেন, কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য।’ আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী বলেন, আপনাকে কেউ মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে নিহত করার অধিকার আছে। এটা সবদেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।