রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে বড় পর্দায় দেখানো হচ্ছে শেখ হাসিনার রায়

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ০১:১১ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের কার্যক্রম টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় দেখানো হচ্ছে। 

রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় উপস্থিতদের।

এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে,’ ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাবি শিক্ষার্থী সাইদুজ্জামান নূর আলভী বলেন, “আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। গত ১৭ বছরে গুম-খুনসহ বহু অন্যায় হয়েছে। এরপর জুলাইয়ে যে গণহত্যা হয়েছে তার মাস্টারমাইন্ড হিসেবে হাসিনার ফাঁসির রায় শুনতে আমরা এখানে আছি।”

অপর এক শিক্ষার্থী উবায়দুর রহমান হাসিব বলেন, “জুলাইয়ে আমাদের ভাইকে যে হত্যা করা হয়েছে, তার মূল পরিকল্পনাকারী খুনি হাসিনা। তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রত্যাশা করছি। আমাদের এই প্রজন্মেই তার ফাঁসি কার্যকর হতে হবে।”

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।