রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ইসির সংলাপে আসছে না জামায়াত

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৯:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সোমবার (১৭ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আসছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইসির দিনব্যাপী সংলাপে বিকেলের সেশনে জামায়াতকে আমন্ত্রণ জানালেও দলটি আসবে না বলে জানিয়েছে। তারা না আসার বিষয়টি জানানোর পর তাদের জায়গায় অন্য দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবারের পরিবর্তে অন্যদিন তাদের সংলাপে ডাকার জন্য সময় চেয়েছে বলে জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল ইসির সঙ্গে সংলাপে অংশ নেবে। এছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিডিউলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নাম ছিল। তবে বিকেলের সেশনে জামায়াত না আসায় জাকের পার্টিকে অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।