২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে থাকেন। এবার তিনি কন্যা সন্তান জন্ম নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা নতুন করে বিতর্কের ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা এশিয়ার পরিবারগুলোতে ছেলে-মেয়ের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। কঙ্গনা বলেন, ‘আপনারা এশিয়ার প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’ ‘বিশেষ করে, দ্বিতীয়বার কন্যা সন্তান হলে আরও বিষয়টি বোঝা যায়। হতেই পারে কোনো পরিবার খুবই উচ্চশিক্ষিত। তারা দেখাতে চান, তাদের চোখে ছেলে ও মেয়ে দুইই সমান।’
তিনি বলেন, ‘কিন্তু আমি বলছি, মেয়ে হওয়ার পরে সকলের মধ্যে এই বিষয়টা নিয়ে চিন্তা হয়। এমনকি অভিনেতা-অভিনেত্রী এবং বড় পরিবারেও একই ছবি দেখা যায়।’ একজন জনপ্রিয় অভিনেত্রী কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, কঙ্গনার এমন বক্তব্য প্রমাণ করে যে তিনি মননে মোটেও প্রগতিশীল নন। তাদের মতে, সমাজের এমন একটি সংবেদনশীল বিষয়ে একজন তারকা ও জনপ্রতিনিধির বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।