রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা’

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৯:১৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজের অভিনয় দক্ষতা ও চারিত্রিক দৃঢ়তা দিয়ে দুই বাংলাতেই পরিচিতি লাভ করেছেন । সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সম্প্রতি নিজের নতুন একটি প্রজেক্ট নিয়ে আবেগঘন পোস্ট করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রী তার পোস্টে জানিয়েছেন, আরো একটি অসাধারণ গল্প বলার কাজ শেষ হলো। 

শুভশ্রী লিখেছেন, ‘এই গল্প খুব ভাগ্য করলে একজন শিল্পীর কাছে আসে। এই গল্প একজন শিল্পীর পরিশ্রমের ফল। শুধুমাত্র ধন্যবাদ বা নানা কথার মাধ্যমে প্রমাণ করা সম্ভব না, আমার কৃতজ্ঞতা কৌশিক দা।’ তার নতুন চরিত্র 'দীপা'কে প্রতিটি নারীর প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘েপ্রতিটি নারীর মধ্যে লুকিয়ে আছে দীপা। দীপা নামের অর্থ হলো আলোকিত, উজ্জ্বল।’ শুভশ্রী আরও ইঙ্গিত দিয়েছেন, ‘দীপা আসবে অনেক টা আলো নিয়ে, একটু তাপ, আর একটু ছায়া নিয়ে। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ‘ওয়েটিং রুম’ এর জন্য।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।