রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শরীর ও মনের জন্য আট ঘণ্টা কাজ করাই যথেষ্ট’

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৯:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনে দুনিয়ায় নিজের জায়গা পাকা করার পর সম্প্রতি এক জনপ্রিয় ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন সাফল্যের নতুন সংজ্ঞা এবং মাতৃত্বের পর কাজের ভারসাম্য নিয়ে। সেখানেই তিনি ফের একবার জোরের সঙ্গে তুলে ধরেছেন কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফট কার্যকর করার দাবি। অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, কম বয়সে সাফল্য মানে তার কাছে ছিল যশ, খ্যাতি আর বিপুল অর্থ। জীবনযাত্রায় বড়সড় পরিবর্তন আসাটাই ছিল সাফল্যের মানদণ্ড। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণায় এসেছে আমূল পরিবর্তন।

বর্তমানে সাফল্যকে দীপিকা দেখেন সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে। তিনি বলেন, ‘বর্তমানে আমার কাছে সাফল্য মানে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকা। সময় আমাদের সবচেয়ে বড় সম্পদ। সেই সময়টা তুমি কীভাবে খরচ করছ, কার সঙ্গে কাটাচ্ছ এই সব কিছু বেছে নেওয়ার স্বাধীনতাটাই আমার কাছে আসল সাফল্য।’ তার কথায়, ‘আমরা অতিরিক্ত পরিশ্রমকে যেন স্বাভাবিক করে তুলেছি। ক্লান্তিবোধকে আমরা প্রতিশ্রুতির সঙ্গে ভুল করি। অথচ, মানুষের শরীর ও মনের জন্য প্রতিদিন আট ঘণ্টা কাজ করাই যথেষ্ট। আপনি যখন নিজে সুস্থ থাকবেন, তখনই আপনার সেরাটা দিতে পারবেন।’ নিজের প্রতিষ্ঠানের কাজের পরিবেশের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘আমার অফিসে সপ্তাহে পাচ দিন, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার, আট ঘণ্টা কাজ হয়। আমাদের অফিসে মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন (মেটারনিটি ও পেটারনিটি) ছুটি নীতিও রয়েছে। আমার মনে হয়, আমাদের শিশুদের কাজের জায়গায় নিয়ে আসাটা আরও বেশি স্বাভাবিক করা উচিত।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।