২৪ ঘণ্টা অনলাইন : আবুধাবি টি-টেন লিগে আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান ও সাইফ হাসান। এবার দল পেলেন আরো এক বাংলাদেশি ক্রিকেটার। তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স। আজ রোববার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তাসকিনের সঙ্গে চুক্তির বিষিয়টি নিশ্চিত করেছে নর্দান ওয়ারিয়র্স। ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হওয়া রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এরপর ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রিকেটার। ১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আসরের শুরু থেকেই খেলতে পারেন তিনি। ড্রাফটে সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। তবে বিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ায় এই আসরে আর খেলা হচ্ছে না তার। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।