রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার হামলায় ক্ষতবিক্ষত কিয়েভ, আরও আকাশ প্রতিরক্ষা চান জেলেনস্কি

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৫   ০৪:৩০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দিন দুয়েক আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এছাড়া এই ধরনের অব্যাহত হামলার জেরে বড় ধরনের ক্ষয়ক্ষতিরও সম্মুখীন হচ্ছে সমগ্র ইউক্রেন। এমন অবস্থায় ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, “ইউক্রেনের এখন এমন সহায়তা প্রয়োজন, যা মানুষের জীবন বাঁচাবে। আর তা হচ্ছে— আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আরও নিরপত্তাসামগ্রী এবং আমাদের অংশীদারদের আরও দৃঢ় অবস্থান।”

এদিকে কিয়েভে শুক্রবারের রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজন হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জেলেনস্কি জানান, নিহতদের একজন নাতালিয়া খোদেম্নচুক— তিনি চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেই অপারেটরের স্ত্রী, যিনি ১৯৮৬ সালের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। তিনি বলেন, “প্রায় চার দশক পর নাতালিয়া আবারও ক্রেমলিনের কারণে এক নতুন ট্র্যাজেডিতে জীবন হারালেন।” এদিকে ইউক্রেন শনিবার জানায়, তারা মস্কোর কাছে একটি রুশ তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, রিয়াজান অঞ্চলের ওই রিফাইনারিতে আঘাত হানা হয়েছে। তাদের ভাষ্য, “রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর অংশ” হিসেবে এই হামলা চালানো হয়েছে। মূলত ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এছাড়া রিয়াজানের গভর্নর পাভেল মালকভ জানান, রাতে অঞ্চলটির আকাশসীমায় ইউক্রেনের ২৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি টেলিগ্রামে লেখেন, “ধ্বংসাবশেষ পড়ে একটি প্রতিষ্ঠানে আগুন লেগে যায়”। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।