রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির গোল, আর্জেন্টিনার জয়

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ১২:০১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : জাতীয় দলের জার্সিতে ফিরে গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। নিজে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন মেসি। তাতে বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম‌্যাচে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। 

ফুটবলের বিশ্ব চ‌্যাম্পিয়নরা হারিয়েছে অ‌্যাঙ্গোলাকে। শুক্রবার অ‌্যাঙ্গোলা ম‌্যাচটি আয়োজন করেছিল তাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষ‌্যে। ফিফা র‌্যাংকিংয়ে দুই দলের আকাশ-পাতাল পার্থক‌্য। মেসির আর্জেন্টিনা দুই নম্বরে। অ‌্যাঙ্গোলা ৮৯ নম্বরে। 

কিন্তু মাঠের ফুটবলে এই বিশাল পার্থক‌্য চোখে পড়ল না। স্বাগতিকরা গোল পায়নি ঠিকই। কিন্তু আর্জেন্টিনাকে সহজে জিততে দেয়নি। এই দুই দল ২০০৬ সালেও মুখোমুখি হয়েছিল। আশ্চর্যজনকভাবে আর্জেন্টিনা ২-০ গোলেই জিতেছিল অ‌্যাঙ্গোলার বিপক্ষে। 

গতকাল ম‌্যাচের ৪৪ মিনিটে প্রথম গোলটি করেন মার্তিনেজ। মেসির বাড়ানো বল ডি বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলান ফরোয়ার্ড। এই গোলে লিড নিয়ে বিরতিতে যায় কাতার বিশ্বকাপের চ‌্যাম্পিয়নরা। 

ম‌্যাচের শেষ দিকে ৮২ মিনিটে মেসি পেয়ে যায় নিজের গোল। এবার মেসির গোলের জোগানদাতা ছিলেন মার্তিনেজ। ডি বক্সে দাঁড়িয়ে মার্তিনেজের বাড়ানো বল কোনাকুনি শটে লক্ষ‌্যভেদ করেন রেকর্ড আটটি ব‌্যালন ডি অর পাওয়া মেসি।  জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে মেসির এটি ১১৫তম গোল। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।