রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ১১:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রোপা আমন ধান এবার মুন্সীগঞ্জের কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৫৩৫ হেক্টর জমিতে। সরকারি প্রণোদনা ও কৃষকদের উচ্চফলনশীল জাতের বীজ দেওয়ায় ৩ হাজার ৬৮১ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। অর্থাৎ ১৪৬ হেক্টর জমিতে অতিরিক্ত রোপা আমন চাষ করা হয়েছে। 

এদিকে আবারকৃত রোপা আমানের মধ্যে সদর উপজেলায় ১২০ হেক্টর, টংগিবাড়ীতে ৪৫ হেক্টর, লৌহজংয়ে ২০৫ হেক্টর, শ্রীনগরে ১২০ হেক্টর, সিরাজদিখানে ৩ হাজার ১৪৬ হেক্টর এবং গজারিয়ায় ৩৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।

লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের কৃষক স্বপন ঢালী জানান, তিনি চলতি মৌসুমে ৪ একর জমিতে রোপা আমন ধান আবাদ করেছেন। পানি দেরিতে আসায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। সম্প্রতি বৃষ্টি ও ঝড়ো বাতাসে কিছু ধানের গাছ হেলে পরলেও তেমন ক্ষতি হয়নি, ধান কাটা গেছে।বনসেমন্ত গ্রামের কৃষক লতিফ শেখ জানান, তিনি এবার ৭ একর জমিতে উচ্চ ফলনশীল জাতের রোপা আমন ধান চাষ করেছেন। সরকার থেকে উচ্চফলনশীল জাতের বীজ পাওয়ায় ফলন বিগত সময়ের চেয়ে বেশি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান জানান, সরকার থেকে চলতি মৌসুমে কৃষকদের মধ্যে প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের বীজ সরবরাহ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে ধান চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঝড়, বৃষ্টি না হওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষকরা সন্তুষ্ট। ইতোমধ্যে সাড়ে ৯শ হেক্টর জমির ধান কাটা হয়ে গেছে। এ মাসের মধ্যে সম্পূর্ণ ধান কাটা শেষ হয়ে যাবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।