রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক চড়েই বদলে যায় শাহরুখের ভাগ

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৬:০৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড বাদশাহ শাহরুখ খান জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুর দিকে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার একবার তার গালে আলতো করে চড় দিয়েছিলেন। শাহরুখের ভাষায়, সেটাই ছিল তার জীবনের অন্যতম অনুপ্রেরণার মুহূর্ত।  ২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসে সঞ্চালনা করতে গিয়ে সেই ঘটনার কথা স্মরণ করেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, মুম্বাইয়ে প্রথমবার দিলীপ কুমারের সঙ্গে দেখা হলে তিনি গালে হালকা চড় মেরে বলেছিলেন, ‘কঠোর পরিশ্রম করো।’ শাহরুখ বলেন, ‘ওর মতো কেউ টোকা দিলেও সেটা বড় চড়ের মতো মনে হয়।’

শাহরুখ আরও হাসতে হাসতে জানান, সেই একটি চড় তার ক্যারিয়ারকে এগিয়ে দিয়েছিল। বলেন, ‘আবার যদি ক্যারিয়ার এগিয়ে নিতে হয়, আমি চাইব উনি আরেকটা চড় মারুন।’ ঘটনার এক বছর পরই শাহরুখ অভিনয় করেন ‘দেবদাস’ চলচ্চিত্রে, যা তাকে বলিউডে আরও প্রতিষ্ঠিত করে। বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে পরিচিত। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও শাহরুখকে অত্যন্ত স্নেহ করতেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, শাহরুখকে প্রথম দেখে তার মনে হয়েছিল- নিজেদের ছেলে হলে বোধহয় এমনই দেখতে হতো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।