রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাকাবাবু’র গোয়েন্দাগিরি দেখতে অপেক্ষা বাড়ল

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৫:৫৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সুনীল গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘কাকাবাবু’-এর ভক্তদের জন্য খানিকটা দুঃসংবাদই বটে। ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন চলচ্চিত্র ‘বিজয়নগরের হীরে’ আসছে বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। ফলে  গোয়েন্দা ‘কাকাবাবু’কে পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা দিন।  ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার (১৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ছবিটির মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। এই ছবিতে নতুন পরিচালকের হাতে থাকলেও, বরাবরের মতো ‘কাকাবাবু’ চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। আর আনুষ্ঠানিকভাবে নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি।

বহুল প্রতীক্ষিত এই ছবিটি নির্মাণ করেছেন চন্দ্রাশিস রায়। এর আগে ‘কাকাবাবু’ সিরিজের প্রথম তিনটি সিনেমা পরিচালনা করেছিলেন সৃজিত মুখার্জি। তবে এবারের কিস্তিতে পরিচালকের আসনে পরিবর্তন এলেও ‘কাকাবাবু’ চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার সহকারী ‘সন্তু’ চরিত্রে আরিয়ান ভৌমিকই অভিনয় করছেন। এসভিএফ এবং এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবিতে সন্তু ছাড়াও ‘কাকাবাবুর’ সঙ্গী হিসেবে আরও কয়েকটি নতুন চরিত্র যুক্ত হচ্ছে। দর্শকরা এবার জোজো, রিঙ্কু ও রঞ্জনার মতো চরিত্রদেরও কাকাবাবুর অভিযানে দেখতে পাবেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।