রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিশোকে নিয়ে রহস্যের অবসান, নতুন মুখ হামজা

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৫:৪২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অভিনেতা আফরান নিশোর পরিবর্তে নতুন মুখ কে- এমনই এক সাসপেন্স তৈরি করে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে মোবাইল আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। আর তা নিয়ে সামাজিক মাধ্যমে চলতে থাকল আলোচনা। অবশেষে সেই রহস্যের অবসান ঘটল। সেটি হলো, প্রতিষ্ঠানটি তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দিলো তারকা ফুটবলার হামজা চৌধুরীকে।

বহুল আলোচিত এই প্রচারণার সবশেষ ভিডিওতে দেখা যায়, ‘নতুন মুখ’ (নিউ ফেস) আসাকে কেন্দ্র করে আফরান নিশোর সঙ্গে হামজা চৌধুরীর এক ধরনের ‘মুখোমুখি’ অবস্থান তৈরি হয়েছে। এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকেই সাসপেন্স শুরু। ভিডিওটির শুরুতে দেখা যায়, অভিনেতা আফরান নিশো একটি মেকআপ রুমে কিছুটা উত্তেজিত অবস্থায় কথা বলছেন। তিনি বলছেন, ‘এতকিছুর পরও নিউ ফেস!’ এরপরই একটি অন্ধকার আবহে নিশোকে বলতে শোনা যায়, ‘কে এই নিউ ফেস? তার সাথে দেখা হবে... ফেস টু ফেস!’

এই চ্যালেঞ্জের জবাব দিতেই করিডোরের অন্য প্রান্ত থেকে 'HAMZA' নাম লেখা জার্সি পরা একজনের প্রবেশ ঘটে। তিনি আর কেউ নন, বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। আফরান নিশোকে নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল, তা মূলত এই নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে পরিচয় করিয়ে দেওয়ার একটি সৃজনশীল প্রচারণা ছিল। সেই মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের ভক্তদের সঙ্গে হামজা চৌধুরীর শক্তিশালী সম্পর্ক এবং তার ক্রমবর্ধমান প্রভাবের কারণেই তাকে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে নির্বাচন করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।