রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারিশমার সন্তানদের আকুতি শুনে হাইকোর্ট বলল ‘নাটক’

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৫:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান বিবাদের মধ্যে নতুন অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টে হাজির হয়েছিলেন তাদের দুই সন্তান। এ সময় তারা তাদের দুই মাসের কলেজ ফি জমা দেওয়া হয়নি বলে আকুতি করে। জবাবে হাইকোর্টের বিচারপতির বেঞ্চ সেই দাবিকে ‘নাটক’ বলে আখ্যা দেন।  সঞ্জয়ের সম্পত্তি সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছিল উচ্চ আদালতে। সেখানে কারিশমার ছেলে কিয়ান ও মেয়ে সামাইরার পক্ষ থেকে আইনজীবী হিসেবে ছিলেন মহেশ জেঠমালানি।

তিনি বিচারপতিদের বেঞ্চকে জানান, আমেরিকায় পড়াশোনা করা কিয়ান-সামাইরার দুইমাসের কলেজ ফি জমা পড়েনি। সঞ্জয়ের মৃত্যুর পরে এর দায়িত্ব রয়েছে তার স্ত্রী প্রিয়া কাপুরের হাতে। এই উদাহরণ তুলে মহেশ দাবি করেন, এর থেকে পরিষ্কার যে, সঞ্জয়ের উইল মেনে যে বন্দোবস্ত হওয়ার কথা তা হচ্ছে না। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন প্রিয়ার আইনজীবী রাজীব নয়ার। তিনি আদালতে জানান, এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এবং ইতোমধ্যেই ওই ফি জমা পড়ে গেছে। এরপরই জ্যোতি সিংয়ের বেঞ্চ জানিয়ে দেয়, ‘এই নিয়ে ৩০ সেকেন্ডও নষ্ট করতে রাজি নই। এই প্রশ্নটা আদালতে আসারই কথা নয়। এমন নাটুকে কথাবার্তা শুনতে রাজি নই।’ সঞ্জয় কাপুর চলতি বছরের ১২ জুন মারা যান। মৃত্যুর সময় তিনি লন্ডনে ছিলেন এবং পোলো খেলার সময় তার মুখে মৌমাছি ঢুকে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ তার মৃত্যু হয়। আইনি জটিলতার কারণে তার মরদেহ দিল্লিতে ফিরতে দেরি হয়েছিল। সঞ্জয়ের মৃত্যুর পর থেকেই তার বিশাল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা শুরু হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।