রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

প্রকাশিত - ১৫ নভেম্বর, ২০২৫   ০৫:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঘরোয়া ক্রিকেটে হার্ডহিটিং দিয়ে নজর কাড়েন হাবিবুর রহমান সোহান। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাফল্য পেয়েছেন তিনি। এবার বাংলাদেশ 'এ' দলের হয়ে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন! রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ৩৫ বলে করেছেন সেঞ্চুরি। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সোহানের এমন তাণ্ডবে ৫৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।দোহাতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান করে হংকং। জবাবে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ 'এ' দল।

১৬৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সোহান এবং জিশান আলম। বিশেষ করে সোহান শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তার সামনে রীটিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলেন না হংকংয়ের বোলাররা! দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। যেখানে মাত্র ১৪ বলে ফিফটি করেন সোহান। সপ্তম ওভারে ২০ রান করে জিশান ফিরলে ভাঙে ১১১ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে সুবিধা করতে পারেননি জাওয়াদ আবরার। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার স্বরূপ 'এ' দলে সুযোগ পেয়েছিলেন এই তরুণ ওপেনার। তবে প্রথমবার ব্যর্থ হলেন তিনি। ১২২ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ বাকি পথটা সহজেই পাড়ি দেয় সোহান-আকবর জুটিতে ভর করে। ১৪ বলে ফিফটি করা সোহান সেঞ্চুরি করেছেন ৩৫ বলে। যা দেশের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল পারভেজ হোসেন ইমনের দখলে। বিপিএলে ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।সোহানের ঝোড়ো সেঞ্চুরির দিনে আরেক প্রান্তে টর্নেডো বইয়ে দেন আকবর। ১১তম ওভারে ৫ বলে টানা ছকা হাঁকিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। সবমিলিয়ে ১৩ বলে করেছেন অপরাজিত ৪১ রান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।