রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির মা রূপে পর্দায় আসছেন রাভিনা!

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ১০:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নির্মিত হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। গত ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন ছিল। সেদিনই এই ঘোষণা দেওয়া হয়। এটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার চৌধুরী। মোদির চরিত্রে অভিনয় করবেন উন্নি মুকুন্দন। এবার জানা গেল, ‘মা বন্দে’ শিরোনামের সিনেমাটিতে নরেন্দ্র মোদির মায়ের চরিত্র রূপায়ন করবেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।  

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেন, “হিরাবেন মোদির চরিত্রটি রাভিনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। চরিত্রটির শক্তি, গভীরতা এবং স্তরবিন্যাস রাভিনার সঙ্গে মিশে গেছে। হিরাবেনের জীবনের গল্প যেমন: শৈশবে মাকে হারানো, শান্ত ও দৃঢ়তার সঙ্গে পরিবারটিকে কীভাবে একত্রে রেখেছিলেন—এই বিষয়গুলো অভিনেত্রীকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।” 

খানিকটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “মা-ছেলের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘মা বন্দে’ সিনেমা। এতে দেখা যাবে, ত্যাগ, সহনশীলতা এবং অবদান রাখার মাধ্যমে ছেলের জীবনে উন্নতির পথ কীভাবে তৈরি করেছিলেন। এই দিকটি রাভিনা ট্যান্ডনকে অনুপ্রাণিত করেছে এবং গল্পের অংশ হতে চেয়েছেন।”  

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক কিংবা রাভিনা ট্যান্ডন। শুটিং শুরু হওয়ার আগে রাভিনা তার চরিত্রের জন্য রূপান্তরের মধ্য দিয়ে যাবেন। জানা গেছে, বড় আয়োজনে তৈরি হচ্ছে সিনেমাটি; যেখানে আধুনিক ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করে গল্পটিকে জীবন্ত করে তোলা হবে। সিলভার কাস্ট ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন বীর রেড্ডি। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।