রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেরুন পোশাকে রাজকীয় আবহে মিম

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৫:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও তার সরব বিচরণ। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। জন্মদিনের রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি নিয়ে ভক্তদের মাঝে হাজির হলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরের দিকে সামাজিক মাধ্যমে এক ডজন ছবি প্রকাশ করেন এই নায়িকা। তার এই লাবণ্য ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে ছড়িয়েছে মুগ্ধতা।

ছবিগুলোতে মিমকে দেখা যায় ক্লাসিক ও আভিজাত্যের এক অনন্য মিশ্রণে। তার পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের একটি স্লিভলেস, ফ্লোর-টাচ পোশাক, যা তাকে করে তোলে আকর্ষণীয়। পোশাকটির সঙ্গে কোমরে থাকা সরু কালো বেল্ট আলাদা মাত্রা যোগ করে। এছাড়াও খোলা চুলে ছিল ভিনটেজ ঢেউ, যা তার সাজকে দিয়েছে ‘ওল্ড হলিউড’ গ্ল্যামার। কখনো চোখে স্টাইলিশ রোদচশমা, কখনো বা রোদচশমা মাথার ওপরে রেখে একাধিক পোজে ধরা দিয়েছেন তিনি। মৃদু হাসি আর আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মিম যেন কোনো প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা এক রাজকুমারী।

মিমের এই ‘মেরুন কুইন’ লুক প্রকাশ্যে আসতেই মন্তব্য বাক্স ভরে উঠেছে ভক্তদের প্রশংসায়। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাকে রানির মতো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন আরও বেশি সুন্দর হচ্ছেন।’ অনেকেই আগুন এবং ভালোবাসার ইমোজি দিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। তবে মিমের আরও একটি পরিচয় রয়েছে; তাকে বলা হয় ‘ভ্রমণকন্যা’! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন নায়িকা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ আবার কখনো ইউরোপের কোনো দেশ- প্রায়ই সেখান থেকে নিজেকে মেলে ধরে আলোচনায় আসেন তিনি।কিছুদিন আগেই জন্মদিন পালন হলো তার; পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সেই সুন্দর মুহূর্ত। এর দিন দুয়েক বাদে ফের এমন রাজকীয় আবহে নিজেকে মেলে ধরলেন এই ঢালিউড তারকা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।