রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৫:৩৪ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : বলিউড অভিনেত্রী কাজল। এবার তিনি বিবাহিত সম্পর্ক নিয়ে এক মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন। তার মতে, ‘বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট (মেয়াদ উত্তীর্ণের তারিখ) থাকা জরুরি।’ কাজলের এই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি স্বামী অজয় দেবগণের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে?

সম্প্রতি অ্যামাজন প্রাইমে প্রচারিত টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল'-এর একটি বিশেষ পর্বে অতিথিদের সামনে সঞ্চালিকা টুইঙ্কল খান্না প্রশ্ন রাখেন, বিবাহিত সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি 'রিনিউয়াল' বা নবায়নের সুযোগ থাকা জরুরি? এই প্রশ্নের উত্তরে অতিথি ভিকি কৌশল ও কৃতি স্যানন এবং স্বয়ং টুইঙ্কল খান্না দ্বিমত পোষণ করলেও, কাজল একমত হন যে, অবশ্যই রিনিউয়াল অপশন থাকা উচিত। তবে তিনি এক ধাপ এগিয়ে বলেন, দাম্পত্যে একটি এক্সপায়ারি ডেট থাকা আরও বেশি জরুরি। টুইঙ্কল খান্না মজা করে যখন বলেন, ‘বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয়।’ তখন কাজল পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘আমার সেটাই মনে হয়। সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো গ্যারান্টি আছে? তাই রিনিউয়াল অপশন থাকাটা জরুরি। তবে দাম্পত্যের এক্সপায়ারি ডেট থাকলে দু'জনের কাউকেই কখনও ভুগতে হবে না।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।