রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ‘এশিয়ান ট্যুর’ থেকে বাদ পড়লেন সোনাক্ষী

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৫:৩১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও সালমান খানের মধ্যেকার সুসম্পর্ক বলিউডে বহু পুরোনো। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়শই সালমান খানের সফরসঙ্গী হন এই অভিনেত্রী। ঠিক সেভাবেই অভিনেতার আসন্ন 'এশিয়ান ট্যুর'-এও সোনাক্ষীর থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই পোস্টারে এলো বড়সড় পরিবর্তন। সোনাক্ষীর জায়গায় স্থান পেয়েছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। আর এই পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। বলিপাড়ার বাতাসে এখন জোর গুঞ্জন, সোনাক্ষী সিনহা নাকি অন্তঃসত্ত্বা। আর সেই কারণেই হয়তো এবার তিনি সালমান খানের সফরের অংশ হতে পারছেন না।

নেটাগরিকদের একাংশের দাবি, সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে সোনাক্ষীকে বারবার বালিশ দিয়ে হেলান দিতে দেখা গেছে। তাদের মতে, অভিনেত্রীর এই শারীরিক ভঙ্গি সন্দেহজনক। এছাড়াও, গোপনীয়তা বজায় রাখতে তিনি ইদানীং বড় আকারের এবং ঢিলেঢালা পোশাক পরছেন বলেও অনেকে মনে করছেন। যদিও এই জল্পনা নিয়ে অভিনেত্রী সোনাক্ষী কিংবা তার স্বামী জাহির ইকবাল, কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, একাধিকবার তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ালেও প্রতিবারই তা হেসে উড়িয়ে দিয়েছেন এই তারকা দম্পতি। কিন্তু এবার সালমান খানের মতো একজন ঘনিষ্ঠ সহকর্মীর আন্তর্জাতিক সফর থেকে হঠাৎ বাদ পড়া এবং নতুন করে ছড়িয়ে পড়া জল্পনা সব মিলিয়ে অনুরাগীরা যেন এবার নিশ্চিত। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।