রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমির-জুহির আশির দশকের এই সিনেমা কেন জেনজিদের পছন্দের?

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৫:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : ১৯৮৮ সালে মুক্তি পাওয়া বলিউডের রোম্যান্টিক চলচ্চিত্র ‘কেয়ামত সে কেয়ামত তাক’ এখনো তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। সময় বদলেছে, সিনেমার ভাষা বদলেছে, তবুও আমির খান ও জুহি চাওলার প্রথম ছবি এই ক্লাসিক প্রেমকাহিনি এখনো দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে।  নাসির হুসেন পরিচালিত এই ছবিটি মুক্তির সময় বলিউডে নতুন ধারা তৈরি করেছিল। তখনকার দিনে এটি ছিল একাধারে প্রেম ও বিদ্রোহের গল্প; যা আমির-জুহিকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এর সাফল্যের হাত ধরেই বলিউডে নতুন করে ফিরে আসে পারিবারিক বিরোধের মধ্য দিয়ে জন্ম নেওয়া নিষিদ্ধ প্রেমের গল্পের ধারা।

বিশ্লেষকদের মতে, ছবিটি আজও প্রাসঙ্গিক কারণ এর গল্পের সরলতা ও আবেগ বাস্তবের কাছাকাছি। আজকের অনেক সিনেমার অতিনাটকীয়তা বা জোরপূর্বক রোম্যান্সের বিপরীতে এই ছবির প্রেম ছিল সহজ, আন্তরিক এবং বিশ্বাসযোগ্য। সেই কারণেই নতুন প্রজন্ম, যাদের ‘জেন জি’ বলা হয়, তাদেরও ছবিটি টানে। চলচ্চিত্রে প্রতিশোধ, পারিবারিক শত্রুতা ও নিষিদ্ধ ভালোবাসার সংঘাত এমনভাবে দেখানো হয়েছিল, যা পরবর্তী সময়ে ‘ইশকজাদে’ বা ‘রামলীলা’-র মতো সিনেমায়ও প্রতিফলিত হয়। তখনকার সময়ে বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানের প্রসঙ্গ সিনেমায় আনা ছিল এক সাহসী পদক্ষেপ; যা এই ছবিটিকে শুধু প্রেমকাহিনি নয়, বরং এক প্রগতিশীল সামাজিক চলচ্চিত্র হিসেবে আলাদা করে তোলে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।