রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভরা মঞ্চে রাশমিকার হাতে চুমু বিজয়ের, লজ্জায় নায়িকা!

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৫:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে। তবে এবার প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা দেখালেন তারা। সম্প্রতি হায়দরাবাদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে হাজির হন এই তারকা-যুগল। সেখানেই মঞ্চে রাশমিকার হাত ধরে তাকে চুমু দেন বিজয়। দর্শক ও উপস্থিত সাংবাদিকদের সামনেই প্রকাশ্যে ঘটে এই দৃশ্য।

এ সময় মাইক্রোফোন হাতে খানিকটা লজ্জাই পান নায়িকা। লাজুক হাসিতে প্রেমিকের উদ্দেশে ভালোবাসার বার্তাও দেন রাশমিকা।  অনুষ্ঠানে অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডা থাকা দরকার। ওর মতো একজন মানুষ পাশে থাকা সত্যিই আশীর্বাদ।’ বিজয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘বিজু, তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে। আজ এর সাফল্যে তোমাকেও পাশে পেয়ে ভালো লাগছে।’ ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির সময় থেকেই বিজয় নায়িকার পাশে ছিলেন বলে জানান রাশমিকা। এই বক্তব্যের পর তাদের বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসবেন এই দুই তারকা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে আনুষ্ঠানিকতা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।