রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন লুকে ঝড় তুললেন প্রিয়াঙ্কা

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৫   ০৫:১৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের জায়গা করে নেওয়া প্রিয়াঙ্কা চোপড়া আবারও ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন। ২০২১ সালে প্রশংসিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’-এর পর এবার তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তি নির্মাতা এস.এস. রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ ছবিতে অভিনয় করছেন। ১২ নভেম্বর প্রিয়াঙ্কার এই ছবির চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় যেন প্রশংসার বন্যা বয়ে গেছে। তারকা থেকে শুরু করে ভক্ত সকলেই তার নতুন লুক দেখে উচ্ছ্বসিত। প্রথম পোস্টারেই এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে তাকে দেখা যাচ্ছে হলুদ শাড়ি পরে এক হাতে বন্দুক তাক করে গুলি ছুঁড়তে।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।’ পোস্টার উন্মোচনের কয়েক ঘণ্টা আগে প্রিয়াঙ্কা এক্স (সাবেক টুইটার)-এ একটি জনপ্রিয় প্রশ্নোত্তর পর্ব  আয়োজন করেছিলেন। সেখানে তিনি ‘গ্লোবট্রটার’ নিয়ে কথা বলার পাশাপাশি তেলুগু ভাষা শেখা নিয়েও তাঁর অভিজ্ঞতার কথা জানান। এদিকে, প্রিয়াঙ্কাকে ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন পরিচালক এস.এস. রাজামৌলি নিজেই। তিনি লিখেছেন, ‘যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। স্বাগতম, দেশি গার্ল! দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।’ ‘মন্দাকিনী’র এই তাক লাগানো লুক প্রকাশের পর থেকেই বলিউডের তারকা এবং হলিউডের বন্ধুদের প্রশংসার ঢল নেমেছে। প্রিয়াঙ্কার স্বামী এবং জনপ্রিয় গায়ক নিক জোনাস তার স্ত্রীকে নতুন অবতারে দেখে মুগ্ধতা প্রকাশ করে লেখেন, ‘অসাধারণ!’ অন্যদিকে, বলিউড অভিনেতা রণবীর সিং মন্তব্য করেছেন, ‘খুব কুল।’ 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।